আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১ - The News Lion

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১

 


দি নিউজ লায়ন;   হলদিয়া শিল্পাঞ্চলের বাসিন্দা সেখ আমির আলি ওরফে আরমান ভোলাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো পুলিশ। সেই সাথে তাঁর দুই সাঁগরেদকেও ধরেছে পুলিশ। আরমান ভোলা  কোনো রাজনৈতিক দলের নেতা নয়। তবে দীর্ঘদিন ধরেই তিনি অধিকারী পরিবারের বিশেষ করে শুভেন্দু অধিকারীর বিশ্বস্ত রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিল এলাকায়।বর্তমানে বিজেপি নেতা  শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন আরমান ভোলার স্থানীয় প্রশাসনিক ও পুলিশ মহলেও  বিচরণ ছিল অবাধ। 


 পুলিশ সুত্রে জানা গেছে তিনটি রিভলবার ও ৭ রাউন্ড গুলি সহ তাকে রবিবার রাতে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর আরমান ভোলা ও তার দুই সঙ্গী অরুণাভ কুইতি এবং হারাধন মণ্ডল  একটি গাড়িতে করে তমলুক থানা এলাকার ওপর দিয়ে কোন এক গন্তব্যে যাচ্ছিল।কোথাও কোন অপরাধ সংগঠিত করতে আরমান ভোলার নেতৃত্বে অভিযান হিচ্ছে বলে  পুলিশ গোপন সুত্রে জানতে পারে ।


আরও জানা গেছে এর পরেই এদের পিছু ধাওয়া করে গভীর রাতে হলদিয়া - মেছেদা ৪৮ নং জাতীয় সড়কে একটি তোল প্লাজার কাছ থেকে আরমান ভোলা সহ তার দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।বেআইনি অস্ত্র পাচারের  অভিযোগে ২৫ (ক) আর্মস অ্যাক্টে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ । আজ এঁদের তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করেন। তদন্তের স্বার্থে পুলিশ ১৪ দিনে হেফাজতের  দাবি জানালে আদালত ১১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।বর্তমানে তাকে তমলুক থানায় রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.